প্রিন্ট এর তারিখঃ Apr 19, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jan 18, 2026 ইং
রাজশাহীর কেশরহাটে নির্মাণ শ্রমিকদের দাবী দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

কেশরহাটে নির্মাণ শ্রমিকদের দাবী দিবসে পথসভা
কেশরহাট প্রতিনিধি
রাজশাহীর কেশরহাটে নির্মাণ শ্রমিকদের দাবী দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকালে ইমারত নির্মণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ (ইনসাব) এর কেশরহাট শাখা কমিটির আয়োজনে তাদের কার্যালয়ের সামনে এ সকল দাবীতে পথাসভা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, ইমারত নির্মণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ (ইনসাব) এর কেশরহাট
শাখার সভাপতি তোফাজ্জল হোসেন,
সিনিয়র সভাপতি লুৎফর রহমান, সহ-
সভাপতি মহরম আলী,
সাধারণ সম্পাদক আব্দুর রহিম,
সাবেক সভাপতি শরিফুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক আমজাদ হোসেনসহ ইনসাবের কমিটির সদস্যরা।
সকলে ২০২৬-২৭ অর্থ বছরে বাজেটে অর্থ বরাদ্দ করে মৌলিক অধিকারসহ ১২ দফা দাবী বাস্তবায়ন করার আহ্বান জানান।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক সময়বাংলা